চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ সংবাদ সম্মেলন ডেকেছে ৭ কলেজের শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ১৭, মে ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A

সরকারি ৭ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে চলতি মাসের মধ্যেই অধ্যাদেশ জারি এবং দ্রুত অন্তর্বর্তী প্রশাসন গঠনের দাবিতে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৭ মে) বিকাল ৪টায় ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটে এ সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন তারা।

আন্দোলনের ঘোষণা দেয়া সাত কলেজ কলেজ হচ্ছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

শুক্রবার (১৬ মে) বিকাল সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. নাইম হাওলাদার গণমাধ্যমকে বলেন, অন্তর্বর্তী প্রশাসন গঠন এবং ৭ কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো দিয়ে অধ্যাদেশ জারি করতে অনেক সময় লাগছে। ইউজিসি অন্তর্বর্তী প্রশাসন গঠনের একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে চূড়ান্ত অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। কিন্তু সেটি ঝুলে আছে৷। এমন পরিস্থিতিতে আমরা আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছি।

শিক্ষার্থীদের দাবি মেনে সাত কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো বা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে এ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি। প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের আগে কলেজগুলোর দায়িত্ব নিতে একজন অধ্যক্ষের নেতৃত্বে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রস্তাব করেছে ইউজিসি। ইউজিসির পাঠানো ওই প্রস্তাবনা গত ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে সে অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে বলেছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু তা হয়নি। ইউজিসি যে কাঠামোর প্রস্তাব করেছে, সে অনুযায়ী ইউজিসির একজন সদস্যের নেতৃত্বে গঠিত কমিটি সাত কলেজের নজরদারি সংস্থা হিসেবে কাজ করবে। কাঠামোটির পরিচালক হবেন নজরদারি সংস্থা মনোনীত সাত কলেজের মধ্য থেকে একজন ‘যোগ্য ও অভিজ্ঞ’ অধ্যক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ কলেজইডেন মহিলা কলেজকবি নজরুল কলেজঢাকা কলেজবেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজমিরপুর সরকারি বাংলা কলেজসংবাদ সম্মেলনসরকারি তিতুমীর কলেজসরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এফএ কাপ ‘প্রথম পছন্দ’ না হলেও জিততে চান গার্দিওলা

পরবর্তী

‘বিক্ষোভকারীদের ওপর আস্থার প্রতিদান মেলেনি’

পরবর্তী

'বিক্ষোভকারীদের ওপর আস্থার প্রতিদান মেলেনি'

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করছে: মঈন খান

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT