চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ৩ দিনে ৬০০ ফিলিস্তিনি নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। গত তিন দিনে ইসরায়েলি হামলায় প্রায় ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আজ ২১ মার্চ শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, শুধুমাত্র বৃহস্পতিবার ২১ মার্চ একদিনেই ৮৫ জন প্রাণ হারান এবং ১৩৩ জন আহত হন।

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহতে ইসরায়েলি সেনাবাহিনীর স্থল অভিযানও অব্যাহত রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তর ও দক্ষিণের প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে এবং রাফাহ ও বেইত লাহিয়া শহরে স্থল অভিযান চালাচ্ছে।

গাজা থেকে হামাসের সশস্ত্র শাখা ইজেদিন আল-কাসাম ব্রিগেডস তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। তারা দাবি করেছে, এটি ইসরায়েলের গণহত্যার প্রতিশোধ।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ছোড়া তিনটি প্রোজেক্টাইলের মধ্যে একটি আটকানো গেছে এবং বাকি দুটি জনবসতিহীন এলাকায় পড়েছে। এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তারা দাবি করেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৬১৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৯৫০ জনেরও বেশি মানুষ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজাফিলিস্তিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী মেক্সিকোর প্রেসিডেন্ট

পরবর্তী

‘রিফাইন্ড আওয়ামী লীগ‍‍’ নামে নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা চলছে: হাসনাত আব্দুল্লাহ

পরবর্তী

‘রিফাইন্ড আওয়ামী লীগ‍‍’ নামে নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা চলছে: হাসনাত আব্দুল্লাহ

যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ ভেঙে দিলেন ট্রাম্প

সর্বশেষ

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধের মধ্যেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে নিহত ১

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT