চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ রুশ সেনা নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পূর্ব ইউক্রেনে রাশিয়ার নিয়ন্ত্রিত একটি প্রশিক্ষণ কেন্দ্রে দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৬০ জন রুশ সেনা নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, পূর্ব ইউক্রেনের ডোনেটস্ক অঞ্চলে একজন সিনিয়র কমান্ডারের আগমন উপলক্ষে সৈন্যরা সেখানে জড়ো হয়েছিল। প্রশিক্ষণ কেন্দ্রটি থেকে ধারণ করা এক ভিডিও ফুটেজে ঘটনাস্থলে অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

জানা গেছে, রাশিয়ার ৩৬তম রাইফেল ব্রিগেডের সদস্যরা সাইবেরিয়ার ট্রান্সবাইকাল অঞ্চলে অবস্থিত পূর্ব সামরিক অঞ্চলের ২৯তম সেনা কমান্ডের মেজর জেনারেল ওলেগ মোইসিয়েভের জন্য অপেক্ষা করছিলেন।

হামলায় বেঁচে যাওয়া একজন সৈন্য বলেছেন, ৩৬তম রাইফেল ব্রিগেডের কমান্ডাররা সৈন্যদের উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে থাকতে বলেছিলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি হাইমারস ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে তাদের লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সাক্ষাতের কয়েক ঘণ্টা আগেই এই হামলার ঘটনা ঘটে। তবে এই হামলার বিষয়ে রাশিয়া বা ইউক্রেন কোন দেশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য জানানো হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনভ্লাদিমির পুতিনরাশিয়াসের্গেই শোইগু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এআইয়ে অগ্রগতি বিষয়ে ফাইভ আইজের ‘বড় সতর্কতা’

জুন ২৩, ২০২৬

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমে নেই স্বস্তি

জুন ২৩, ২০২৬

চিড়িয়াখানা থেকে কেনো সরানো হলো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে?

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিচার প্রশাসনে বড় রদবদল, ২২ বিচারক বদলি

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT