চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে পাহাড় থেকে অপহৃত সিলেটের ৬ শ্রমিক উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:৪১ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
টেকনাফে অপহৃত সিলেটের শ্রমিকদের উদ্ধার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে কাজের সন্ধানে আসা সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬ নির্মাণ শ্রমিককে বাহারছরা পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের রাজছড়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তারা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), সফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯), মৃত সরবদির ছেলে আব্দুল জলিল (৫৫) ও মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২)।

তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গত ১৬ এপ্রিল সিলেটের জকিগঞ্জ থেকে রাজমিস্ত্রি কাজ করার জন্য টেকনাফ রাজাছড়া গ্রামে এসে অপহরণের শিকার হন তারা।

বিষয়টি টেকনাফ মডেল থানা পুলিশ অবগত হওয়ার পর টেকনাফ থানার একটি টিম টানা কয়েক দিন অভিযান চালায়। পুলিশ আজ মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার রাজাছড়া পাহাড়ের ভিতর থেকে অক্ষত অবস্থায় ৬ নির্মাণ শ্রমিককে উদ্ধার করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬ শ্রমিক উদ্ধারকক্সবাজারটেকনাফসিলেটের ৬ শ্রমিক উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT