আন্তর্জাতিক

পাকিস্তানে একটি খনিতে জঙ্গি হামলায় ৬ নিরাপত্তা কর্মী নিহত

পাকিস্তানের পতাকা উড়ছে, আকাশের নিচে গাছের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের পতাকা দুটি উড়ছে, আকাশের নিচে গাছের সারি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানে হাঙ্গেরির মালিকানাধীন একটি তেল ও গ্যাস খনিতে জঙ্গি হামলায় ৬ পাকিস্তানি নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

এনডিটিভি জানায়, জেলা পুলিশ প্রধান আসিফ বাহাদুর জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় প্রায় ৫০ জন জঙ্গি বুদাপেস্টের এমওএল গ্রুপের মালিকানাধীন একটি সাইটে হামলা চালায়। তারা হালকা এবং ভারী অস্ত্রে সজ্জিত ছিল এবং মর্টার শেল নিক্ষেপ করে প্রধান প্রবেশপথে ছয় নিরাপত্তা কর্মীকে হত্যা করে।

তিনি জানান, নিহতদের মধ্যে আধাসামরিক পুলিশ সহায়তা বাহিনীর চার সদস্য এবং খনি অফিসের দুই পাকিস্তানি ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিল। এক ঘণ্টার বেশি সময় ধরে সেখানে গোলাগুলি চলে। ইসলামাবাদে হাঙ্গেরিয়ান দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, আমরা বিষয়টি মূল্যায়ন করছি। এদিকে এমওএল গ্রুপ এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

২০২১ সালে প্রতিবেশী আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তান জঙ্গিবাদ বেড়ে চলেছে এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা হচ্ছে।

এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

বিষয়:জঙ্গি হামলা পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…