জনপদ

ট্রাক-সিএনজির সংঘর্ষে মুহূর্তেই ঝরে গেল ৬ জনের প্রাণ

ট্রাক-সিএনজির সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত সিএনজি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাক ও সিএনজির সংঘর্ষের ফলে সিএনজি ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘটনাস্থলে স্থানীয় মানুষজন উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক-যাত্রীসহ ৬ জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে ইটাখোলা থেকে ৫ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মনোহরদীর উদ্দেশ্যে যাচ্ছিল। সিএনজিটি উপজেলার চক্রধা ইউনিয়নের পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে ইটাখোলাগামী একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালক ও ৫ যাত্রী মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন মারা গেছে। এদের মধ্যে ৪ জন পুরুরষ ও একজন নারী রয়েছেন। আরেকজন সিএনজি চালক। তাদের পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ।

 

বিষয়:ট্রাক নরসিংদী নিহত ৬ সংঘর্ষ সিএনজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…