চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহসী গল্প নিয়ে কানে আরব বিশ্বের নির্মাতারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ১৩, মে ২০২৬
বিনোদন
A A

শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান ফিল্ম ফেস্টিভালের ৭৮তম আসর। এবারের উৎসবে বিভিন্ন বিভাগে জায়গা করে নিয়েছেন বেশ কয়েকজন আরব নির্মাতা।

রাজনৈতিক বাস্তবতা, যুদ্ধ, অভিবাসন, স্মৃতি ও আত্মপরিচয়ের মতো বিষয়কে কেন্দ্র করে নির্মিত তাদের চলচ্চিত্রগুলো ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল তৈরি করেছে। এবারের উৎসবে আলোচনায় থাকা আরব নির্মাতা কারা?

মিশরীয়-ফরাসি নির্মাতা আর্থার হারারি প্রতিযোগিতা বিভাগে ফিরছেন তার নতুন চলচ্চিত্র ‘দ্য আননোউন’ নিয়ে। বডি-সোয়াপ থ্রিলারধর্মী এই ছবির গল্প আবর্তিত হয়েছে একটি রহস্যময় পার্টির ঘটনার পর বদলে যাওয়া বাস্তবতাকে ঘিরে।

Banglabid

ইয়েমেনি নির্মাতা সারা ইসহাক তার চলচ্চিত্র “দ্য স্টেশন” নিয়ে অংশ নিচ্ছেন ক্রিটিক উইক বিভাগে। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে দুই বোনের জীবন, আশ্রয় সংকট এবং পারিবারিক টানাপোড়েনের গল্প উঠে এসেছে ছবিটিতে।

ফিলিস্তিনি নির্মাতা রাকান মায়াসির প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “ইয়েস্টারডে দ্য আই ডিড নট স্লিপ” প্রদর্শিত হবে আ সাঁর্তে রিগা বিভাগে। লেবাননে এক কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি।

মরক্কোর পরিচালক লায়লা মারাকেচি কান উৎসবে ফিরছেন ‘লা মাস ডুলস’ নিয়ে। স্পেনে কাজ করতে যাওয়া মরক্কান স্ট্রবেরি শ্রমিক নারীদের শোষণ ও নির্যাতনের বাস্তবতা তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।

Reneta

তিউনিসিয়ার নির্মাতা ইউসুফ হানদুসে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সামহোয়ার আই বিলং’ নিয়ে জায়গা করে নিয়েছেন কানের লা সিনেপ বিভাগে। ছবিটি নির্মিত হয়েছে তিউনিসিয়ার একটি ফিল্ম স্কুলে।

সিরীয় পরিচালক দাউদ আলআবদুলা ক্রিটিকস উইক বিভাগে হাজির হচ্ছেন ‘ন্যাফ্রন’ চলচ্চিত্র নিয়ে। যুদ্ধবিধ্বস্ত, পোস্ট-আসাদ দামেস্কে স্মৃতিভ্রষ্ট এক নারীর যাত্রাকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প। আরব নিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব নিউজআরব সিনেমাএরাবিয়ান সিনেমাকান চলচ্চিত্র উৎসবলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নাটোরে প্রয়াত সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া সেই রেহানার পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক  

আগস্ট ৯, ২০২৬

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT