চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

কাদের হাতে উঠলো ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের সেরার পুরস্কার?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৭ পূর্বাহ্ণ ২৪, মে ২০২৬
বিনোদন
A A

৭৯তম কান চলচ্চিত্র উৎসবে এবার ইতিহাস গড়লেন রোমানিয়ান নির্মাতা ক্রিস্টিয়ান মুঙ্গিউ। তাঁর চলচ্চিত্র ‘ফিয়র্ড’ জিতে নিয়েছে উৎসবের সর্বোচ্চ সম্মান ‘পাম দ’র’। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন মুঙ্গিউ। এর আগে ২০০৭ সালে তাঁর চলচ্চিত্র ‘ফোর মান্থস, থ্রি উইকস অ্যান্ড টু ডেজ’ পাম দ’র অর্জন করেছিল।

এবারের আসরের জুরি বোর্ডের প্রধান ছিলেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা পার্ক চান-উক। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় বাংলাদেশ সময় দিবাগত শনিবার রাতে।

পাম দ’র ছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাঁ প্রি জিতেছে রুশ নির্মাতা আন্দ্রেই জ্ভিয়াগিনৎসেভ পরিচালিত ‘মিনোটর’। পুরস্কার গ্রহণের সময় তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে শান্তির আহ্বান জানান।

পাম দ’র জয়ী ‘ফিয়র্ড’ সিনেমার একটি দৃশ্য

এবার অভিনয় বিভাগে দেখা গেছে ব্যতিক্রমী চিত্র। সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে জিতেছেন ইমানুয়েল মাকিয়া ও ভ্যালাঁতাঁ ক্যাম্পান। তারা অভিনয় করেছেন ‘কাওয়ার্ড’ চলচ্চিত্রে, যেখানে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে দুই বেলজিয়ান সৈনিকের প্রেমের গল্প উঠে এসেছে।

অন্যদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার ভাগ করে নিয়েছেন ভার্জিনি এফিরা এবং তাও ওকামোতো। তারা অভিনয় করেছেন জাপানি নির্মাতা রিউসুকে হামাগুচি পরিচালিত ‘অল অব আ সাডেন’-এ।

দুটি সিনেমার জন্য এবার যৌথভাবে দেয়া হয়েছে ‘সেরা পরিচালক’-এর পুরস্কারও! এই সম্মান পেয়েছেন স্প্যানিশ নির্মাতা জুটি জাভিয়ের কালভো ও জাভিয়ের আমব্রোসি, ‘দ্য ব্ল্যাক বল’ চলচ্চিত্রের জন্য এবং পোলিশ নির্মাতা পাওয়েল পাভলিকোভস্কি পেয়েছেন ‘ফাদারল্যান্ড’ সিনেমার জন্য।

Reneta

চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছেন ইমানুয়েল মার। তাঁর চলচ্চিত্র ‘আ ম্যান অব হিজ টাইম’-এর জন্য এই সম্মান অর্জন করেন তিনি। জুরি পুরস্কার গেছে জার্মান নির্মাতা ভালেস্কা গ্রিজেবাখ পরিচালিত ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’-এর ঝুলিতে।

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো

প্রথম চলচ্চিত্র নির্মাতাদের জন্য বিশেষ সম্মান ‘ক্যামেরা দ’র’ জিতেছেন রুয়ান্ডার নির্মাতা মারি-ক্লেমঁতিন দ্যুসাবেজাম্বো। তাঁর চলচ্চিত্র ‘বেনিমানা’ পেয়েছে এই স্বীকৃতি।

এছাড়া কিংবদন্তি শিল্পী বারব্রা স্ট্রাইস্যান্ড-কে সম্মানসূচক পাম দ’র প্রদান করা হয়। শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি; ভিডিও বার্তার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন।

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের বিজয়ীরা সংক্ষেপে:

পাম দ’র (সেরা চলচ্চিত্র): ‘ফিয়র্ড’ – ক্রিস্টিয়ান মুঙ্গিউ
গ্রাঁ প্রি: ‘মিনোটর’ – আন্দ্রেই জ্ভিয়াগিনৎসেভ
জুরি পুরস্কার: ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’ – ভালেস্কা গ্রিজেবাখ
সেরা পরিচালক: জাভিয়ের কালভো ও জাভিয়ের আমব্রোসি – ‘দ্য ব্ল্যাক বল’ / পাওয়েল পাভলিকোভস্কি – ‘ফাদারল্যান্ড’
সেরা অভিনেতা: ইমানুয়েল মাকিয়া ও ভ্যালাঁতাঁ ক্যাম্পান – ‘কাওয়ার্ড’
সেরা অভিনেত্রী: ভার্জিনি এফিরা ও তাও ওকামোতো – ‘অল অব আ সাডেন’
সেরা চিত্রনাট্য: ইমানুয়েল মার – ‘আ ম্যান অব হিজ টাইম’
ক্যামেরা দ’র: ‘বেনিমানা’ – মারি-ক্লেমঁতিন দ্যুসাবেজাম্বো
সম্মানসূচক পাম দ’র: বারব্রা স্ট্রাইস্যান্ড

 

সূত্র: দ্য র‌্যাপ

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়কানকান চলচ্চিত্র উৎসবলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT