বিনোদন

সংগীতজীবনে নকীব খানের ৫০ বছর, উদযাপনে কনসার্ট

নকীব খান ৫০ বছর উদযাপন কনসার্টের ছবি, সংগীতজীবনে তার দীর্ঘ পথচলা. Channel i News - চ্যানেল আই নিউজ

নকীব খান ৫০ বছর উদযাপন উপলক্ষে কনসার্টে অংশগ্রহণকারী শিল্পী ও দর্শকদের ছবি, সংগীতের প্রতি তার দীর্ঘ প্রেম ও শ্রদ্ধার প্রতিফলন. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাধীনতার পরপরই জন্মস্থান চট্টগ্রাম থেকে শুরু হয় সংগীতের যাত্রা। বালার্ক ব্যান্ডে গায়ক, পিয়ানিস্ট ও শিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ। ১৯৭৪ সালে যোগ দেন সোলসে। এ ব্যান্ডে প্রায় ১০ বছর ছিলেন। বাবা মারা যাওয়ার পর চট্টগ্রাম ছেড়ে চলে আসেন ঢাকায়। ১৯৮৫ সালে গড়ে তোলেন নিজের ব্যান্ড রেনেসাঁ। সেই থেকে রেনেসাঁ নিয়েই শ্রোতাদের ভালোবাসা কুড়িয়ে যাচ্ছেন তিনি।

বলা হচ্ছে সংগীতজীবনের ৫০ বছর পূর্ণ করা নকীব খানের কথা। যার ৫০ বছরের ক্যারিয়ার উদ্‌যাপন করা হবে গানে গানে। তাকে ঘিরে ভিন্ন এক গল্প, কবিতা ও গানের আসর সাজিয়েছে নূরস ইভেন্ট।

‘সেলিব্রেটিং মেলোডিয়াস ৫০ ইয়ারস অব নকীব খান’ নামের আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার (১৭ জানুয়ারি)। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে।

আয়োজনে সরাসরি হাজির থেকে নকীব খান গাইবেন তাঁর জনপ্রিয় কিছু গান, শোনাবেন ক্যারিয়ারের ৫০ বছরের উল্লেখযোগ্য গল্প। এর সঙ্গে আরও থাকছে কবিতা পরিবেশনা। পরিবেশন করবেন দুই কবি সুমী নূর ও মেঘলা। আয়োজনটি উপস্থাপনা করবেন গায়ক ও সুরকার আশফাকুল বারী রুমন।

বিষয়:কনসার্ট গান নকীব খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…