চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ৫ বছর বয়সী যমজ ভাইকে ছুরিকাঘাতে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নিরাপত্তা বাহিনীর গাড়ির লাইটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রে ৫ বছর বয়সী একজন শিশু রান্নাঘরের ছুরির সাহায্যে আঘাত করে তার যমজ ভাইকে হত্যা করেছে। কিন্তু তদন্তকারীরা বলেছেন, এই ঘটনায় অপরাধমূলক কার্যকলাপের কোন ইঙ্গিত নেই। তাই এই হত্যাকাণ্ডের ঘটনায় কোন অভিযোগ আনা হবে না বলে জানিয়েছে পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, গত সপ্তাহে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তাদের বাড়িতে ৫ বছর বয়সী যমজ ২ ভাই মারামারি করছিল। একপর্যায়ে তাদের একজন রান্নাঘরের একটি ছোট ছুরি এনে তা দিয়ে তার যমজ ভাইকে আঘাত করে। এরপর আহত শিশুকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই সে মারা যায়।

স্থানীয় কাউন্টি শেরিফের কার্যালয়ের কর্মকর্তারা এই  ছুরিকাঘাতের ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করে জানায়, যমজ শিশুরা স্বাভাবিকভাবেই সহোদরের মতো লড়াই করছিল। অভিযুক্ত শিশুটি তার কাজের জন্য ন্যায় বা অন্যায়ের বিষয় সম্পর্কে অবগত ছিল না। আর তাই তার বা জড়িত কারও বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করা হবে না।

কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের পেনাল কোড ২৬ উদ্ধৃত করেছেন। যেখানে বলা হয়েছে, ১৪ বছরের কম বয়সী যুবকরা অপরাধ করতে সক্ষম নয়। তবে তারা এই মামলা সংক্রান্ত আর কোন তথ্য প্রকাশ করছেন না। তারা জনসাধারণ এবং মিডিয়াকে পরিবারটির গোপনীয়তাকে সম্মান করতে বলেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যালিফোর্নিয়াছুরিকাঘাতে হত্যাযুক্তরাষ্ট্রহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT