বাংলাদেশ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র, রোগীরা শয্যাশায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র, রোগীরা শয্যাশায়ী ও চিকিৎসা নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজধানী ঢাকাতে দু’জন এবং ঢাকার বাইরে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ৬৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার ৫ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৪ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২,৬৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৫৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৯১১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক হাজার ৬৩৯ জনের মৃত্যু হয়েছে।

বিষয়:আজকের ডেঙ্গু অবস্থা ডেঙ্গু ২০২৩ ডেঙ্গু আক্রান্ত রোগী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…