স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

ডেঙ্গু মশা নিধনের জন্য চিকিৎসা ও সচেতনতামূলক কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি ডেঙ্গু মশার বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধে কাজ করছেন, যেখানে তিনি একটি মশা নিধনের জন্য ইনজেকশন ব্যবহার করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ২৪৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ২২৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ যাবত ২৬ হাজার ৭৮১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০২ জন। এর মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৪০ দশমিক ৮ শতাংশ নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।

বিষয়:আজকের ডেঙ্গু অবস্থা ডেঙ্গু ডেঙ্গুতে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…