কুয়েতে দুই দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, বাংলাদেশিসহ আহত ১১

কুয়েতে দুই দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১, আহত ও নিহতের আশঙ্কা।. Channel i News – চ্যানেল আই নিউজ
মোশাররফ হোসেন: কুয়েতে গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন প্রবাসী নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশিসহ অন্তত ১১ জন।
কুয়েতের স্থানীয় গণমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার কুয়েতে তিনটি গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ৪ জন মারা যান। নিহত প্রবাসীরা মিশরের নাগরিক ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন একজন বাংলাদেশিসহ মোট ৮ জন। আহতদের সুচিকিৎসার জন্য প্যারামেডিক কর্মীরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের একজন চট্টগ্রামের বন্দর থানার বাসিন্দা বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
অন্যদিকে গত শনিবার সন্ধ্যায় আরেকটি পৃথক সড়ক দূর্ঘটনায় কুয়েতের মরুভূমি সড়ক আল ওফরা রোডে দুইটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ১ জন নিহত ৩ জন আহত হয়েছেন। দেশটির ফায়ার সার্ভিস বিভাগ ও প্রত্যক্ষদর্শীরা হতাহতদের পরিচয় জানাতে পারেনি।






