৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সারাদেশে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার ১৯ মে বিজিবি দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ২১ মে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে ‘ইন এইড টু দ্যা সিভিল পাওয়ার’ এর আওতায় রোববার থেকে ২৩ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃংখলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।








