চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই মাসে ৪৫২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৬৭৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
সড়ক নিরাপত্তা ও নিরাপদ চালনার জন্য সচেতনতা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

গত জুলাই মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৫২টি। এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৮৭ জন এবং আহত হয়েছেন ৬৭৯ জন। নিহতের মধ্যে নারী ৬৩, শিশু ৭১ জন।

দুর্ঘটনাগুলোর মধ্যে ১৭৭টি মোটরসাইকেল দুর্ঘটনা যাতে নিহত ১৫৬ জন, যা মোট নিহতের ৩২ দশমিক ০৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৯ দশমিক ১৫ শতাংশ। দুর্ঘটনায় ১১৩ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৩ দশমিক ২০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৮ জন, অর্থাৎ ১৩ দশমিক ৯৬ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। এই প্রতিবেদন অনুযায়ী ৬টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত, ১১ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। ১৯টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

Banglabid

যানবাহনভিত্তিক নিহতের চিত্র:

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়- মোটরসাইকেল চালক ও আরোহী ১৫৬ জন , বাসের যাত্রী ২৬ জন, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-ট্রাক্টর আরোহী ৩৩ জন , প্রাইভেটকার-মাইক্রোবাস- জীপ আরোহী ২০ জন, থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা-লেগুনা) ১০৩ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-আলমসাধু) ১৪ জন এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা আরোহী ২১ জন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬১টি জাতীয় মহাসড়কে, ১৮৯টি আঞ্চলিক সড়কে, ৬২টি গ্রামীণ সড়কে এবং ৩৬টি শহরের সড়কে এবং ৪টি অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে।

Reneta

দুর্ঘটনাসমূহের ১০৬টি মুখোমুখি সংঘর্ষ, ১৯১টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১১৬টি পথচারীকে চাপা বা ধাক্কা দেয়া, ২৬টি যানবাহনের পেছনে আঘাত করা এবং ১৩টি অন্যান্য কারণে ঘটেছে।

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্রাক্টর, ট্রলি, লরি, ড্রামট্রাক, পুলিশভ্যান, ট্যাঙ্ক লরি, রোড রোলার, ঢালাই মেশিন গাড়ি ২৬ শতাংশ, মাইক্রোবাস, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স, জীপ ৪ দশমিক ৯৭ শতাংশ, যাত্রীবাহী বাস ১০ দশমিক ৬৯ শতাংশ, মোটরসাইকেল ২২ দশমিক ৭৬ শতাংশ, থ্রি-হুইলার (ইজিবাইক, সিএনজি, অটোরিকশা, অটোভ্যান, লেগুনা, মিশুক) ২৩ দশমিক ৫০ শতাংশ, স্থানীয়ভাবে তৈরি যানবাহন (নসিমন, ভটভটি, আলমসাধু, টমটম, মাহিন্দ্র) ৭ দশমিক ৭১ শতাংশ, বাইসাইকেল-প্যাডেল রিকশা ২ দশমিক ৪৮ শতাংশ এবং অজ্ঞাত যানবাহন ১ দশমিক ৮৬ শতাংশ।

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৮০৪টি। যেখানে বাস ৮৬, ট্রাক ১৩৫, কাভার্ডভ্যান ২৮, পিকআপ ২১, ট্রাক্টর ৫, ট্রলি ৪, লরি ২, ড্রাম ট্রাক ৫, পুলিশভ্যান ৩, ট্যাঙ্ক লরি ৪, রোড রোলার ১, ঢালাই মেশিন গাড়ি ১, মাইক্রোবাস ১৭, প্রাইভেটকার ১৮, অ্যাম্বুলেন্স ২, জীপ ৩, মোটরসাইকেল ১৮৩, থ্রি-হুইলার ১৮৯ (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা-মিশুক। স্থানীয়ভাবে তৈরি যানবাহন ৬২ (নসিমন-ভটভটি-আলমসাধু-টমটম-মাহিন্দ্র), বাইসাইকেল-রিকশা ২০ এবং অজ্ঞাত যানবাহন ১৫টি।

সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাসমূহ ঘটেছে ভোরে ৩ দশমিক ৭৬ শতাংশ, সকালে ২৭ দশমিক ৪৩ শতাংশ, দুপুরে ২৩ দশমিক ৬৭ শতাংশ, বিকালে ১৬ দশমিক ৮১ শতাংশ, সন্ধ্যায় ৯ দশমিক ৭৩ শতাংশ এবং রাতে ১৮ দশমিক ৫৮ শতাংশ।

দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৫ দশমিক ২২ শতাংশ, প্রাণহানি ২৩ দশমিক ৮১ শতাংশ, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৯ দশমিক ৪৬ শতাংশ, প্রাণহানি ২০ দশমিক ৩২ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২১ দশমিক ৬৮ শতাংশ, প্রাণহানি ২১ দশমিক ৩৫ শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ৯ দশমিক ৯৫ শতাংশ, প্রাণহানি ১০ দশমিক ৪৭ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৪ দশমিক ৮৬ শতাংশ, প্রাণহানি ৪ দশমিক ৫১ শতাংশ , সিলেট বিভাগে দুর্ঘটনা ৫ দশমিক ৯৭ শতাংশ, প্রাণহানি ৪ দশমিক ৯২ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ৮ দশমিক ৪০ শতাংশ, প্রাণহানি ৯ দশমিক ২৪ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৪ দশমিক ৪২ শতাংশ, প্রাণহানি ৪ দশমিক ৫১ শতাংশ ঘটেছে।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১৪টি দুর্ঘটনায় ১১৬ জন নিহত হয়েছেন। ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম ২০টি দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি ৩৮টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছে। সবচেয়ে কম শরীয়তপুর, বরগুনা ও ঠাকুরগাও জেলায়। এই ৩টি জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি। রাজধানী ঢাকায় ২৮টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায়, বিজিবি সদস্য ১ জন, পুলিশ সদস্য ১ জন, সেনা সদস্য ২ জন, বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক ৯ জন, পল্লি চিকিৎসক ১ জন, সাংবাদিক ২ জন, প্রকৌশলী ২ জন, বন প্রহরী ২ জন, বিভিন্ন ব্যাংক-বীমা কর্মকর্তা ৬ জন, বিভিন্ন এনজিও কর্মকর্তা-কর্মচারী ১১ জন, মসজিদের ইমাম ২ জন, ঔষধ ও বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রয় প্রতিনিধি ১২ জন, স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যবসায়ী ১৭ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুলাই মাসসড়ক দুর্ঘটনাসারাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিসানের ফিফটিতে জয়ে ফিরল এইচপি

পরবর্তী

প্রতিবিপ্লবের কথা ভাবলে ৫ আগস্টের চেয়ে ভয়াবহ অবস্থা হবে: সারজিস আলম

পরবর্তী
জনতার প্রতিবাদ ও বিক্ষোভের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবিপ্লবের কথা ভাবলে ৫ আগস্টের চেয়ে ভয়াবহ অবস্থা হবে: সারজিস আলম

নেতা ও সেনা সদস্যরা পরিদর্শন করছেন, নিরাপত্তা ও পর্যবেক্ষণের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলেনস্কিকে সরাতে চাইছে যুক্তরাষ্ট্র, দাবি রুশ গোয়েন্দা সংস্থার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT