চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়া থিয়েটারের ৪৪ বছর পূর্তিতে মঞ্চে ‘ফকির মজনু শাহ’

‘ফকির মজনু শাহ’ দিয়ে ঐত্যিবাহী সংগঠন ‘বগুড়া থিয়েটার’-এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর ৫ দিনব্যাপী অনুষ্ঠানের পর্দা নামছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ০৬, জুন ২০২৪
বিনোদন
A A

মফস্বল শহরের একদল নাট্যকর্মী নিয়ে শুরু হয়েছিল বগুড়া থিয়েটারের নাট্য আন্দোলন। সেটা ১৯৮০ সালের কথা। ঐতিহ্যবাহী এই থিয়েটারের ৪৪ বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে ৫ দিনব্যাপী। যার শেষ দিন শুক্রবার (৭ জুন)।

উৎসবের শেষ দিনে শহীদ টিটু মিলনায়তনে মঞ্চায়িত হবে বগুড়া থিয়েটারের নাটক ‘ফকির মজনু শাহ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন তৌফিক হাসান ময়না।

বাঙালি সংস্কৃতিকে লালনের পাশাপাশি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে ১৯৮০ সালের ২৯ মে যাত্রা শুরু করে ‘বগুড়া থিয়েটার’। দেশে-বিদেশে বহু নাটক, পথনাটক মঞ্চস্থ করে সংগঠনটি। তারমধ্যে ‘কথা পুণ্ড্রবর্ধন’, ‘যে গল্পের শেষ নেই’, ‘সোনাভানের পালা’, ‘কৈবর্ত বিদ্রোহ’, ‘দ্রোহ’ ও ‘ফকির মজনু শাহ্’ অন্যতম।

নাটকের পাশাপাশি বগুড়া থিয়েটার প্রতিষ্ঠার পর থেকে বগুড়ায় বাংলা নববর্ষের প্রথম দিন থেকে সপ্তাহব্যাপী ‘বৈশাখী মেলা’ আয়োজন করে আসছে। যা এরইমধ্যে বগুড়াসহ উত্তরাঞ্চলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি পেশার মানুষের কাছে বর্ষবরণের উপলক্ষ্য হয়ে উঠেছে। মেলায় গ্রামীণ সংস্কৃতির সব আয়োজন থাকে বলে বাঙালির অনেকের কাছে বগুড়া থিয়েটারের এই আয়োজন ‘মিলন মেলা’ হিসেবেও স্বীকৃতি পেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ফকির মজনু শাহবগুড়া থিয়েটারমঞ্চলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT