চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় চালু হচ্ছে না ৪৩২ শিক্ষা প্রতিষ্ঠান

আবুল কাশেম হৃদয় আবুল কাশেম হৃদয়
৩:০৫ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, কুমিল্লা, জনপদ, শিক্ষা
A A
একজন দরিদ্র শিশু খাবার সংগ্রহ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় বন্যায় হুমকির মুখে পড়েছে শিক্ষা ব্যবস্থা। ঘরবাড়ি হারানো হাজারো শিক্ষার্থী হারিয়েছেন বই খাতা- স্কুল কলেজের পোশাক, চোখের সামনে সব হারিয়ে মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত শিশু শিক্ষার্থীরা। যার জন্য বন্ধ থাকছে ৪৩২টি শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষা বিভাগের তথ্য মতে, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমি পর্যায়ের চার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামোগত ক্ষতির মুখে পড়ে সহসায় চালু করা যাচ্ছে না।

বুড়িচং উপজেলার নানুয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী উম্মে হাবিবা জিম। ঘর-বাড়ি ভেসে গেছে বন্যায়। বানের পানি নেমে গেছে বিধ্বস্ত বাড়িতে খুঁজে পাওয়া গেলো তার স্কুল ব্যাগ। কিন্তু টানা ১২ দিন বন্যার পানিতে ডুবে থেকে নষ্ট হয়ে জিমের তিন বোনের সব বই খাতা। ব্যাগ- স্কুলের পোশাকও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দূর্যোগে বাবা মায়ের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অনেকেরই শিক্ষাজীবন বন্ধের পথে।

Banglabid

সদর উপজেলার বদরপুর গ্রামের একটি বেসরকারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র অনিক চন্দ্র দাস। বন্যায় তার ঘরে থাকা সব বই খাতা ভিজে গেছে। বাড়ির সামনে স্পিড বটে সেই বইটা শুকোতে দিয়েছে তার বাবা- মা। কিন্তু উল্টাপাল্টা দেখা গেল এসব বই খাতা আর ব্যবহার করা যাবে না। অনিকের সাথে অনিকের বোন জয়ার বই খাতা ও নষ্ট হয়ে গেছে। অনিক চায় তার স্কুল খুব তাড়াতাড়ি শুরু হোক। আবার বন্ধুদের সাথে স্কুলে গিয়ে পড়াশুনা ও খেলাধুলা হবে।

বুড়িচং উপজেলার খাড়াদাতাইয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মিনুয়ারা আক্তার জানান, অনেক শিক্ষার্থীর পরিবারই বন্যার কারণে একেবারে ধ্বংস হয়ে গেছে। তাদের ঘুরে দাঁড়ানো কষ্টকর। শিক্ষার্থী মানসিকভাবেও ভেঙে পড়েছে। তাদের আবার স্কুলমুখী করতে হলে শিক্ষকদের পারিবারিক ঘুরে গিয়ে তাদেরকে উৎসাহী করতে হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, সাম্প্রতিক বন্যায় ১০৪টি প্রাথমিক বিদ্যালয় বেশি ক্ষতির শিকার হয়েছে। মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ২০৫টি এবং ১২৩টি মাদ্রাসার বেশি ক্ষতিগ্রস্থ হওয়ায় এসব প্রতিষ্ঠান খুব শীঘ্রই চালু করা যাচ্ছে না। তবে শিক্ষার্থীরা যেন স্কুল কলেজে ফিরতে পারেন সেজন্য সরকারি সর্বোচ্চ সহযোগিতার কথা জানালেন জেলা শিক্ষা কর্মকর্তা।

Reneta

গত ৫ সেপ্টেম্বর পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসাবে কুমিল্লা জেলায় মোট ৪৩২টি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ছাড়া ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, যতদিন বানের পানি থাকবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪৩২কুমিল্লাচালু হচ্ছে নাশিক্ষা প্রতিষ্ঠান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সব ফেডারেশনকে জবাবদিহিতার আওতায় আনা হবে: আসিফ মাহমুদ

পরবর্তী

হিন্দি ভাষায় ‘তুফান’, শুক্রবার থেকে চলবে বিহারে

পরবর্তী
অভিনেতা সঞ্জয় দত্তের স্টাইলিশ লুক, পুলিশ বাহিনীর সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দি ভাষায় ‘তুফান’, শুক্রবার থেকে চলবে বিহারে

বিজিবি অফিসারদের ঠিকানা অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না: বিজিবি’কে স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT