আন্তর্জাতিক

বর্ষায় বিপর্যস্ত হিমাচলে ৪ শতাধিক মানুষের মৃত্যু

বন্যার কারণে হিমাচলে মানুষ ঝুঁকি নিয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজ পার হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হিমাচলে প্রবল বন্যার কারণে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, মানুষ ঝুঁকি নিয়ে ব্রিজ পার হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বর্ষা মৌসুমে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। এখন পর্যন্ত এতে প্রায় ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছ। বাড়ি-ঘর ধ্বংস হয়েছে হাজারের অধিক।

শনিবার ২ সেপ্টেম্বর আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, শুক্রবার রাজ্যের রাজস্ব মন্ত্রী জগৎ সিংহ তথ্যটি প্রকাশ করেন।

প্রতিবেদনে বলা হয়, এই বছরের দুর্যোগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০০ জনেরও বেশি বাসিন্দার। বৃষ্টি বিপর্যয়ে আড়াই হাজারেরও বেশি বাড়ির ক্ষতি হয়েছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১ হাজারেরও বেশি বাড়ি-ঘর।

চলতি বছরে বর্ষার মৌসমে হিমাচলে বেশ কয়েকবার ধস নেমেছে। অবিরাম বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন বহু বাসিন্দা। মন্ত্রী আরও জানান, রাজ্যের বহু বাসিন্দা নিজেদের জমি হারিয়েছেন। হিমাচলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিমলার।

জুলাই মাসে রেকর্ড হারে বৃষ্টি হয়েছে হিমাচলে। জুলাই মাসে হিমাচলে বৃষ্টি হয়েছে ৪৩৭.৫ মিমি। এই সময়ে বৃষ্টির স্বাভাবিক পরিমাণ ২৫৫.৯ মিমি। ১৯৮০ সালের পর এই প্রথম জুলাই মাসে এত পরিমাণে বৃষ্টি হল এই রাজ্যে।

অগস্টে হিমাচলে বৃষ্টি কমেছে প্রায় ৪ শতাংশ। এই সময়ে রাজ্যে বৃষ্টির স্বাভাবিক পরিমাণ ২৫৬.৮ মিমি। অগস্টে হিমাচলে বৃষ্টি হয়েছে ২৪৭.৬ মিমি। চলতি বর্ষার মৌসুমে এখন পর্যন্ত হিমাচলে বৃষ্টি হয়েছে ৮১৬.৪ মিমি। স্বাভাবিক পরিমাণ ৬১৩.৮ মিমি।

বিষয়:ভারত হিমাচল প্রদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…