নানা অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় কক্সবাজারের রামু থানার ৩ জন উপ-পরিদর্শকসহ (এসআই) ও কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (১০ মে) রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার (৯ মে) পুলিশ সুপারের স্বাক্ষরিত ১টি আদেশ এই তথ্য জানানো হয়।
প্রত্যাহারকৃতরা হলেন, রামু থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাওসার, মো. আল আমিন, মুহাম্মদ ইমরান উদ্দিন ও কনস্টেবল মাহমুদুল ইসলাম।
আদেশ মতে, এসআই আবুল কাওসারকে পেকুয়া থানা, মুহাম্মদ ইমরান উদ্দিনকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি, মো. আল আমিনকে কুতুবদিয়া ও কনস্টেবল মাহমুদুল ইসলামকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে পদায়ন করা হয়েছে।
পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল। তা প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ মোট ৯ জনকে পুলিশ সুপার স্বাক্ষরিত এই আদেশটির অনুলিপি পাঠানো হয়েছে।








