আন্তর্জাতিক

থাইল্যান্ডে গোলাগুলিতে নিহত ৪

পুলিশের গাড়ি লাইনে দাঁড়িয়ে, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন পুলিশ গাড়ি একটি রাস্তার পাশে পার্ক করা হয়েছে, নিরাপত্তা ও নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডে গোলাগুলিতে অন্তত চারজন নিহতের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পুলিশ এখনও সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করছে।

এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন প্রকাশ, দেশটির রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিমি (৩৭০ মাইল) দক্ষিণে সুরাট থানি প্রদেশের খিরি রাত নিখোম জেলায় স্থানীয় সময় বিকেল ৫ টায় এই ঘটনা ঘটে। এতে চারজন মারা যায়।

স্থানীয় পুলিশ প্রধান ক্রিয়াংক্রাই ক্রাইকাইউ এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

থাইল্যান্ডে ব্যাক্তিগত বন্দুক ব্যবহারের সংখ্যা বেড়েই চলেছে। সাম্প্রতিক সময়ে হওয়া সবচেয়ে মারাত্মক হামলাসহ গত ১২ মাসে এ রকম সহিংস ঘটনা বেড়েই চলেছে৷

গত অক্টোবরে একজন সাবেক পুলিশ সার্জেন্ট উত্তর-পূর্ব নং বুয়া লাম ফু প্রদেশে গুলি করে ৩৬ জনকে হত্যা করে যার মধ্যে ২৪ জন শিশু ছিল। গত মাসে, ফেচাবুরি প্রদেশে এক গোলাগুলির ঘটনায় তিনজন নিহত এবং তিনজন আহত হয়।

বিষয়:গোলাগুলি থাইল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…