জনপদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

দুর্ঘটনায় আহত ও নিহতের জন্য উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের ছবি, উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার ৩ জানুয়ারি ভোর ৫ টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হন দুইজন। অন্যদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে কাভার্ডভ্যান-যাত্রীবাহী মিনিবাসের সংঘর্ষে দুইজন নিহত হন।

বৃহস্পতিবার রাতে নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন, আব্দুল্লাহ পরিবহনের হেলপার শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামের বাসিন্দা মো. জীবন (৪৪) ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা বাসযাত্রী মো. রায়হান (২৭)।

নিহতদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়ছে। ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে বলে জানান হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানি। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন বলেও জানান ওসি।

এদিকে শুক্রবার ভোরে হাসাড়া এলাকার দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

বিষয়:ঢাকা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মাওয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…