গাজীপুর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ নিহত ৪

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ২. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষ, নিহত ও আহতরা ঘটনাস্থলে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুরে ট্রাক ও কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২)।

বুধবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসন থানার ডিউটি অফিসার এস আই কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক ভোগড়া বাইপাস এলাকা থেকে চান্দনা চৌরাস্তা গামী যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ওই অটোরিকশার ধাক্কা লাগে।

একপর্যায়ে অটোরিকশাটি ট্রাক ও কভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়। অটোরিকশার তিনজন যাত্রীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

নিহত চারজনের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…