চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে ৪ বাসে আগুন

ফজলুল হক মোড়ল ফজলুল হক মোড়ল
১১:৫৪ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২৪
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
গাজীপুরে চার বাসে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় চারটি বাসে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিক ও স্থানীয়রা। বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল নামে কারখানার নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবরে বিক্ষুব্ধ শ্রমিকরা বাসে আগুন দেন।

শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার খবরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলে ইট ছোড়েন শ্রমিকরা।

জানা গেছে, শনিবার (৩০ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল নামের কারখানার নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবর ছড়ায়। এমন খবরে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা বাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

তার গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল বলেন, বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল নামের কারখানার নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবরে চারটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। শুনেছি মরদেহ টঙ্গী শহীদ আহসান উল্ল্যাহ মাস্টার জেনারেল হাসপাতালে আছে। এতে করে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের বাধার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বাসে আগুন দেওয়ার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস ডেলিভারি হোস খুলে পানি দেবে, এ সময় পাবলিক অ্যাটাক করে। তাই ফায়ার কাজ করতে পারেনি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অবস্থান করছে। আমরা শুনেছি ২-৩টি বাসে আগুন দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কবাসে আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬

কেন এত গুরুত্বপূর্ণ এই সূরা?

আগস্ট ৭, ২০২৬

ইনফান্তিনোর ক্ষমা প্রার্থনা, তবুও বিশ্বকাপ ‘বয়কট’ থেকে সরছে না উয়েফা

আগস্ট ৭, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে সহজ সমীকরণ নাকি চমক?

আগস্ট ৭, ২০২৬

‘ব্যাচেলর’-এর চেয়েও সাহসী সিনেমা লিখছি: ফারুকী

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT