অপরাধ

মোহাম্মদপুরে ‘লম্বু আসাদুল’ হত্যায় আটক ৪

মোহাম্মদপুরে ‘লম্বু আসাদুল’ হত্যায় আটক ৪

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ‘লম্বু আসাদুল’ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সাবেক ৩৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আক্তার, মুন্না, আরিফ ও বকুল।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে তিনি আটক চারজনের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি।

এর আগে গত বুধবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ সাদেক খান ইটখোলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:আটক ৪ মোহাম্মদপুর লম্বু আসাদুল হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…