অপরাধ

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে আটক ৪

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে আটক ৪ ব্যক্তি ও বিপুল পরিমাণ মাদক. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে আটক ৪ ব্যক্তি ও বিপুল পরিমাণ মাদকসহ ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর এক সাহসী ও কৌশলী অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ দ্রব্যসহ ৪ জনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ মে) রাত ১টার দিকে আলেখার চর ও চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের একটি যৌথ টহল দল লালারপুল এলাকার জনাকি হোটেলের পেছনে এই অভিযান চালায়। এসময় হাতেনাতে আটক করা হয় চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে, তবে একজন প্রধান সন্দেহভাজন পালিয়ে যান।

এসময় ৪২৪ বোতল ফেনসিডিল,  ১২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৪২ পিস ইয়াবা, ১২ বোতল কিংফিশার ও হি-ম্যান বিয়ার, ১ বোতল অফিসার্স চয়েস বিদেশি মদ, ৮টি মোবাইল ফোন, নগদ ১৭,০০০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন: আল-আমিন (২০), আব্দুর রহিম (১৪), রাজীব (৩০) এবং মোহাম্মদ ইউসুফ (২৭)। অভিযান শেষে যথাযথ প্রক্রিয়ায় জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়:অভিযান আটক চৌদ্দগ্রাম সেনাবাহিনীর অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…