চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৩ শিক্ষার্থীকে সাজা

আল-মামুন আশিক আল-মামুন আশিক
১১:৫৭ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি, লাল ইটের দেয়াল ও সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

হামলা, হুমকি, র‌্যাগিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ৬ জনকে স্থায়ী বহিষ্কারসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৩ শিক্ষার্থীকে সাজা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তাদের কী অপরাধের কারণে শাস্তি দেয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলা, হুমকি, র‌্যাগিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে অপরাধের ধরণ ও মাত্রাভেদে ৬ জনকে স্থায়ী বহিষ্কার (তবে ছাত্রত্ব না থাকলে সনদ বাতিল), ৫ জনকে দুই বছরের জন্য বহিষ্কার, ৪ জনকে ১ বছরের জন্য বহিষ্কার, ২ জনকে ৬মাসের জন্য বহিষ্কার, ১ জনকে ৬মাসের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা, ১ জনকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ১৩ জনের আবাসিকতা বাতিল করা হয়েছে।

শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে স্থায়ী বহিষ্কৃতদের ৬ জনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। তারা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব, বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার রায় ও ছাত্রলীগ কর্মী মিশকাত হাসান।

Banglabid

২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে ৫ শিক্ষার্থীকে। তাদের মধ্যে ৪জনই ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন। তারা হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম, নবাব আব্দুল লতিফ হলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, ছাত্রলীগের কর্মী আব্দুল্লাহ আত তাসরিফ ও মুজাহিদ আল হাসান। এছাড়া আরবি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আরিফুল ইসলামকেও ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এক বছরের জন্য বহিষ্কৃত ৪ শিক্ষার্থীর ৩জনই ছাত্রলীগের নেতাকর্মী। তারা হলেন, রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলফি শাহরিন আরিয়ানা, মাদার বখ্শ হলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর পাল ও ছাত্রলীগ কর্মী জারিফা আহনাফ ইলমা। আরেক শিক্ষার্থী হলেন প্রাণিবিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আহসানুল হক মিলন।

৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে ছাত্রলীগ দুই কর্মী আনিকা আলম ঊষা ও মরিয়ম আক্তার শান্তাকে । এছাড়া ৬ মাসের জন্য বহিষ্কার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অন্তর বিশ্বাসকে। একই বিভাগের শিক্ষার্থী নাজমুল হোসেন নাবিলকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

Reneta

অন্যদিকে ১৩ শিক্ষার্থীর হলের আবাসিকতা বাতিল করা হয়েছে। তাদের মধ্যে ১০জনই ছাত্রলীগ নেতাকর্মী। তারা হলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ছাত্রলীগের সাবেক সভাপতি তাজরীন আহমেদ খান মেধা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশা খাতুন ও নবনীতা বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক রাইতাহ ইসলাম, দপ্তর সম্পাদক জাফরিন খান প্রিয়া, সাংস্কৃতিক সম্পাদক নুসরাত জাহান পাপড়ি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক নুর ই জান্নাত কথা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফারিনা জামান মিম ও উপ-প্রচার সম্পাদক বাবলি আক্তার। এছাড়া চারুকলা অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাবলী ইসলাম নিঝুম, সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের কাজী উর্বি ইয়াসমিন রুপ এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আফরিদা বিনতে ইকবালের আবাসিকতাও বাতিল করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের একটা বড় অংশ একটি রাজনৈতিক দলের। তবে তাদেরকে রাজনৈতিক বিবেচনায় কোনো শাস্তি দেওয়া হয়নি বরং সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে শাস্তি দেওয়া হয়েছে। এ জায়গায় বার্তা থাকবে ভবিষ্যতে এ ধরনের অপরাধের সঙ্গে কেউ জড়িত থাকলে তাঁক দল-মত নির্বিশেষে শাস্তি পেতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে লাইভ চলাকালে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৬

পরবর্তী

ইবি’তে আবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশের সময় নির্ধারণ

পরবর্তী
ইসলামিক ইউনিভার্সিটির প্রবেশদ্বার ও সুন্দর গাছের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবি’তে আবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশের সময় নির্ধারণ

ঠাণ্ডায় জমে থাকা ডাল লেকের বরফ ও নৌকা. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র ঠাণ্ডায় জমে গেছে কাশ্মীরের ডাল লেক

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT