ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় একদিনে কমপক্ষে ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল (৬ সেপ্টেম্বর) শুক্রবার গাজায় ইসরায়েলি হামলায় ৩৩ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমধ্যে একটি স্কুল ও শরণার্থী শিবিরে হামলায় ১৩ জন নিহত হয়েছেন।
ইসরায়েল জানিয়েছে, তারা উত্তর গাজার হালিমাহ আল-সাদিয়াহ স্কুলে হামলা করেছে। যেখানে ৮ জন ফিলিস্তিনি তাঁবুতে থাকা অবস্থায় নিহত হয়েছেন। মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরেও নিহত হয়েছেন ৫ জন।
ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের মধ্যে আলোচিত ১৩ বছর বয়সী কিশোরী বানা আমজাদ বকর ছিলেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযানে এই পর্যন্ত কমপক্ষে ৪০ হাজার ৮৭৮ জন নিহত এবং ৯৪ হাজার ৪৫৪ জন আহত হয়েছেন।







