টেকনাফে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩১ মরদেহ উদ্ধার

নৌকাডুবির ঘটনায় উদ্ধারকৃত মরদেহ ও জীবিতদের উদ্ধার কার্যক্রমের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
টেকনাফে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ঝড়ের কবলে পড়ে রোহিঙ্গা বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার ৬ আগস্ট শিশুসহ ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। বুধবার ৭ আগস্ট আরও ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মরদেহের মধ্যে ১৩ জন নারী, ১৫ জন শিশু ও ৩ জন পুরুষ রয়েছেন।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে লাশগুলো উদ্ধারের খবর পেয়েছি। নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে লাশগুলো দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






