রাজধানীতে ট্রাফিক অভিযানে দুইদিনে ৩ হাজার ২৫১টি মামলা

পুলিশ সদস্য ট্রাফিক মামলা ও জরিমানা সংগ্রহের জন্য যানবাহনের ডকুমেন্ট পরীক্ষা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৩ হাজার ২৫১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
গতকাল শুক্রবার ও বৃহস্পতিবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করে।
আজ শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযানকালে ১০২টি গাড়ি ডাম্পিং ও ৪৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ৩ হাজার ২৫১টি মামলা ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






