সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় রাস্তায় দাঁড়িয়ে থাকা ২টি মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত হয়েছেন।
গতকাল (৫ মার্চ) মঙ্গলবার গভীর রাতে সিলেটের জৈন্তাপুর থানাধীন জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
সিলেট হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ জানান, বোর্ডিং স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা ২টি মোটর সাইকেলে ৫ জন বন্ধু বসে গল্প করছিলেন। এই অবস্থায় একটি ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৪ জন আহত হন।
তিনি জানান, আহত ৪ জনকে হাসপাতালে নেওয়া হলে, ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।







