মাগুরায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

মাগুরায় বজ্রপাতে তিনজনের মৃত্যু সংবাদ সম্পর্কিত ছবি, আকাশে বজ্রপাতের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছি এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে তিন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এলাকার পাট ক্ষেতে কাজ করার সময় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দ্বারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছি গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে শাহাদত আলী বিশ্বাস (৬০), জুলমত আলীর ছেলে মিজান শেখ (৫০) ও রাজবাড়ি জেলার বালিয়া কান্দির চরবিলা গ্রামে আছমত বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলী (৫৫)।
দ্বারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুর জানান, ওই তিন কৃষিশ্রমিক বিকেলে চৌগাছি গ্রামের নজরুল বিশ্বাসের জমিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এসময় হঠাৎ বিকট শব্দে ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






