বাংলাদেশ

হামে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫

শিশু ও নারীদের হাসপাতালে চিকিৎসাধীন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃত তিনজনই ঢাকা বিভাগের। বুধবার ৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হাম এবং হামের উপসর্গে মোট ৭৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৫২ জন।

একই সময়ে নতুন করে ১০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৭৯৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ১৮০ জন।

বিষয়:হাম হামের উপসর্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…