২৪ ঘণ্টায় হামে মৃত্যু নেই, আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়াল

ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ সময়ে নতুন করে ১ হাজার ৪১৭ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া ১ হাজার ৩২১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৭ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জনে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





