গাজীপুর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ সদস্য নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ পরিবারের সদস্যদের জন্য শোক প্রকাশ ও শোকসভা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুরের কালিয়াকৈর ফুলবাড়িয়া সড়কে কাভার্ড ভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। 

শুক্রবার ১৮ জুলাই দুপুরে উপজেলার ফুলবাড়িয়া মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জাহিদ ও তার স্ত্রী ও তাদের এক সন্তান। তারা বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, মাওনা চৌরাস্তা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথে ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান জাহিদ ও তার ছেলে।

এসময় গুরুতর আহত অবস্থায় জাহিদের স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:একই পরিবার গাজীপুর নিহত ৩ সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…