চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, অন্যান্য, আন্তর্জাতিক
A A
অস্ট্রেলিয়ায় গুলিবিদ্ধ হয়ে তিন ব্যক্তি নিহত

অস্ট্রেলিয়ায় গুলিবিদ্ধ হয়ে তিন ব্যক্তি নিহত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের একটি ছোট শহরে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটে (গ্রিনিচ মান সময় ৫টা ৪০ মিনিট) নিউ সাউথ ওয়েলসের কেন্দ্রস্থলে অবস্থিত লেক কার্গেলিগো শহরে এই গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে ইয়েলকিন স্ট্রিটের কাছে ওয়াকার স্ট্রিট এলাকায় দ্রুত জরুরি সেবা ও পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। আহত ব্যক্তির অবস্থা গুরুতর হলেও বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Banglabid

ঘটনার পর পুলিশ জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দুকধারী এখনও পলাতক।

সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ঘটনাটি সন্দেহভাজন পারিবারিক সহিংসতার সঙ্গে জড়িত হতে পারে। অভিযুক্তকে ধরতে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে সেভেন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর বন্দুকধারী স্থানীয় কাউন্সিলের মালিকানাধীন একটি গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Reneta

প্রায় ১ হাজার ৫০০ জনসংখ্যার শহর লেক কার্গেলিগোতে এ ধরনের সহিংস ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগেই গত মাসে সিডনির বন্ডি সমুদ্র সৈকতে এক হামলায় ১৫ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং সন্দেহভাজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াগুলিবিদ্ধ তিন ব্যক্তিনিউ সাউথ ওয়েলস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শিক্ষক নিয়োগে ‘দুর্নীতির সুযোগ’ বন্ধের দাবি ইসলামী আন্দোলনের

আগস্ট ১২, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিলো অস্ট্রেলিয়া

আগস্ট ১২, ২০২৬
ককরোচ পার্টির নতুন কর্মসূচি

ভারতে ককরোচ পার্টির নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ১২, ২০২৬

খাবারের গাড়িতে লুকিয়ে বিমান বদল ঘটনায় যা বললেন ট্রাম্প

আগস্ট ১২, ২০২৬

সচিব পদে রদবদল

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT