আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

রাশিয়ার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ দৃশ্য, আকাশে আগুনের লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের দৃশ্য, উজ্জ্বল আগুনের লাইন আকাশে ছড়িয়ে পড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর খারকিভের একটি শিল্প এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ জন। শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় একটি ছাপাখানায় আগুন লাগে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে। খারকিভ অঞ্চলের উত্তরে রাশিয়ার সীমান্তবর্তী এলাকা অবস্থিত। গত দুই বছরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিয়মিত রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করে যাচ্ছে।

আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুবভ রাশিয়ার জাতীয় টিভিতে এক প্রচারে জানিয়েছেন, হামলা চালানো হয়েছে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে। যেখানে হামলা করা হয়েছে সেখানে একটি প্রিন্টিং হাউস ছিল। হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে।

খারকিভ পুলিশের তদন্ত বিভাগের প্রধান সেরহি বলভিনভ জানিয়েছেন, হামলায় একটি আসবাবপত্র এবং রং পণ্যের কারখানাও ক্ষতিগ্রস্থ হয়েছে। রাশিয়ার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, হামলায় প্রায় ২ হাজার বর্গ মিটারেরও বেশি এলাকায় আগুন লেগেছে এবং উদ্ধারকারীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছে।

বিষয়:ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা নিহত ৩ যুদ্ধ রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…