জনপদ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইলের মানচিত্র ও দুর্ঘটনা সম্পর্কিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মানচিত্রের সাথে সড়ক দুর্ঘটনা সম্পর্কিত তথ্য ও ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলের সখীপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (২৩ ডিসেম্বর) সোমবার টাঙ্গাইলের সখীপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

সকাল ৭ টার দিকে সখীপুর-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী এলাকায় ট্রাক চাপায় কারখানার নাইটগার্ড মামুন খান নিহত হয়। নিহত মামুন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

এদিকে সকাল ৯ টার দিকে সখীপুর থানার সামনে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী জয়েন উদ্দিন নিহত হন। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের গনি মিয়ার ছেলে।

অন্যদিকে সকাল ১০টার দিকে কুতুবপুর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে আবুবকর নামে এক অটোরিকশা চালক নিহত হন। আবুবকর উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহগুলো ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…