জনপদ

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

চ্যানেল আই অনলাইন অফিসে মানুষজন ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর অফিসে বিভিন্ন মানুষজন ভিড় করছে, প্রবেশদ্বারে লেখা চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের শালবাগান এলাকায় লরি ও সিএনজির সংঘর্ষে ৩ জন নিহত ও ২জন গুরুতর আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন রাঙ্গামটির তবলছড়ি এলাকার নবির হোসেন এবং নিহত অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া লরি চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের শালবাগান এলাকায় পৌছালে সিএনজির সাথে সংঘর্ষে লরি ও সিএনজি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং রাঙ্গামাটি সদর হাসপাতালে আরও ২ জন নিহত হন।

আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিষয়:৩ জন নিহত রাঙ্গামাটি সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…