জনপদ

বগুড়ায় বালুবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহতরা হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

বগুড়ায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষের ছবি, আহত ও নিহতের খবর।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বগুড়ার সারিয়াকান্দির উপজেলার ফুলবাড়ী এলাকায় বালুবাহী ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকালে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—অটোরিকশাচালক শুকুর আলী, যাত্রী বিপুল চন্দ্র দাস  ও তার ছেলে বিপ্লব চন্দ্র দাস। আহত হয়েছেন বিপুলের স্ত্রী মমতা রানী দাস ও মেয়ে রুপা মনি দাস।

সারিয়াকান্দি থানার ওসি  জানান, দুর্গাপূজার ছুটিতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে বিপুলের পরিবার দুর্ঘটনার শিকার হয়। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকচালক ও সহকারী পলাতক রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

 

বিষয়:তিনজন নিহত সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…