শিক্ষা

ইবি শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু

ইবি শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবি শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু নিয়ে আলোচনা ও সভা অনুষ্ঠিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে তিন দিনের অর্ধ-দিবস কর্মবিরতি শুরু করেছেন ইবি শিক্ষক সমিতি।

মঙ্গলবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমানের নেতৃত্বে বেলা ১১ টা থেকে ১২ পর্যন্ত অনুষদ ভবনের নিচ তলায় এ কর্মসূচি শুরু হয়। সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভূক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনও তাদের কর্মসূচির অন্যতম দাবি।

এদিকে, অর্ধ-দিবস কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন এক ঘণ্টা অবস্থান কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তারা। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষণা অনুযায়ী এ কর্মসূচি পালন করা হবে বলে জানা যায়।

এসময় উপস্থিত বক্তারা বলেন, পহেলা জুলাই থেকে সর্বাত্মক কর্মসূচিতে যাওয়ার আগেই একটা সুরাহা হোক। যখন ক্লাস পরীক্ষাসহ সব কিছু বর্জন করা হবে তার আগে সাংবাদিক সংগঠনগুলোর সাথে মতবিনিময় করা হবে। পরিস্থিতি সম্পর্কে তাদেরকে অবগত করা হবে।

তারা আরও বলেন, ‘উচ্চপদস্থ সচিব, মঞ্জুরী কমিশন ও শিক্ষামন্ত্রীসহ অনেকেই আমাদের দাবির বিষয়ে সহমত পোষণ করেছেন। তদুপরি কে বা কারা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের বুঝা আসে না। স্কিম চালু থাকলে আগামীতে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসবে না।’

বিষয়:ইবি ইসলামী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…