আন্তর্জাতিক

বানরকে বাঁচাতে গিয়ে ৩ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

একটি বানর বনজীবনে বাঘের সঙ্গে বসে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি বানর বনজীবনে বসে আছে, পেছনে সবুজ গাছপালা দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরপ্রদেশে একটি বানরকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ৩ ব্যাংক  কর্মকর্তা।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ (১৩ মে) সোমবার ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের ডোমঘর এলাকায় মোরাদাবাদ-আলিগড় মহাসড়কের মাঝখানে এসে পড়ে একটি বানর। সেটিকে বাঁচাতে সরে যায় ব্যাংক কর্মকর্তাদের বহনকারী গাড়ি। তখনই একটি দ্রুতগামী ট্যাংকারের সঙ্গে গাড়ির সংঘর্ষে নিহত হন ওই ৩ ব্যাংক কর্মকর্তা।

এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ২ ব্যাংক কর্মকর্তা। অমিত নামের আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তারা ৩ জনই ভারতের সুপরিচিত অ্যাক্সিস ব্যাংকের কর্মকর্তা ছিলেন।

দুর্ঘটনার পরপরই আশেপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষের সঠিক কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

বিষয়:উত্তরপ্রদেশ বানর ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…