তত্ত্বাবধায়ক সরকার, সংসদ, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থায় সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ২৭ দফা রূপরেখা ঘোষণা করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন জানান, ক্ষমতায় গেলে বিএনপি সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা, ইসি নিয়োগ আইন সংশোধনসহ রাষ্ট্র কাঠামো মেরামতে সংস্কারমূলক কর্মসূচী গ্রহণ করবে।







