চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তাসের দেশ’ দিয়ে শুরু হচ্ছে সৃষ্টির নৃত্যনাট্য উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তাসের দেশ’ নৃত্যনাট্য দিয়ে শুরু হচ্ছে চারদিনের নৃত্যনাট্য উৎসব। ১ নভেম্বর থেকে শুরু উৎসব শেষ হবে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘সোনাই মাধব’ দিয়ে। ৪ নভেম্বর শেষ হবে উৎসব। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই উৎসব চলবে।

২৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজক ‘সৃষ্টি’র এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালক ও নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু, নৃত্যশিল্পী শামীম আরা নীপা,  জেমকন ফুড অ্যান্ড এগ্রিকালচার প্রডাক্টস লিমিটেড মীনাবাজারের সিইও শাহীন খান,ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের প্রফেসর সামসদ মর্তূজা প্রমুখ।

নৃত্যনাট্য উৎসব সম্পর্কে ধারনা দিয়ে আনিসুল ইসলাম হিরু বলেন, ‘নাটকের উৎসব ঘিরে যে ধরণের উন্মাদনা থাকে আমরা নৃত্যনাট্যকে ঘিরে তা তৈরীতে সচেষ্ট আছি। সেই লক্ষ্যে এ উৎসব।’

উৎসবের উদ্বোধনী দিনে ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে দেখানো হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘তাসের দেশ’। ২ নভেম্বর থাকছে রাধা-কৃষ্ণের অমর প্রেম উপাখ্যান নিয়ে শেখ হাফিজুর রহমান রচিত ‘রাইকৃষ্ণ পদাবলী’ নৃত্যনাট্য। ৩ নভেম্বর মঞ্চস্থ হবে আলীবাবা চল্লিশ চোরের কাহিনি থেকে নেওয়া ক্রীতদাস আবদুল্লাহ ওঅপরূপা সুন্দরী বাঁদী মর্জিনার প্রেম কাহিনি নিয়ে রচিত ‘বাঁদী-বান্দার রূপকথা’। সমাপনী দিন ৪ নভেম্বর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে ময়মনসিংহ গীতিকাঅবলম্বনে পদাবলী যাত্রা ‘সোনাই মাধব’।

নৃত্যনাট্যগুলোতে অভিনয় করবেন শিবলী মোহাম্মদ, শামীম আরা নিপা, আনিসুল ইসলাম হিরু, সুকল্যাণভট্টাচার্য, ডলি ইকবাল, সাবরিনা নিসা, লিয়াকত আলী লাকি, রোকসানা আক্তার রূপসা,জাহিদুল কবির লিটন, ওয়ার্দা রিহাব, সাব্বির আহমেদ খান বিজু প্রমুখ। সবগুলো নৃত্যনাট্যই সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। উৎসবের সহযোগী হিসেবে থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসের দেশনৃত্যনাট্য
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন মুদ্রানীতিতে থাকছে যেসব বিষয়

জুলাই ১, ২০২৬

ইন্টারনেট ছাড়াই ব‍্যাংকিং সেবার এ‍্যাপ ব্যবহার, চালু হলো বাংলা কিউআর

জুলাই ১, ২০২৬

প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

জুলাই ১, ২০২৬

আরেক আয়োজক শেষ ষোলোতে, ইকুয়েডরকে বিদায় করে ছুটছে মেক্সিকো

জুলাই ১, ২০২৬

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT