গাজীপুর

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকেরা কাজে ফিরেছেন

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকেরা কাজে ফিরেছেন

ছবি: সংগৃহীত

মজুরি বৃদ্ধির দাবিতে টানা অবরোধ ও শ্রমিক অসন্তোষের পর গাজীপুরে রোববার (২২ নভেম্বর) সকালে কাজে ফিরেছেন অধিকাংশ পোশাকশ্রমিক। তবে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী, ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এদিকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, অধিকাংশ পোশাক কারখানার শ্রমিক কাজে যোগ দিয়েছেন। রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় এ আর রউফ স্টাইল কোর লিমিটেড কারখানা খুলে দেওয়ার দাবিতে আজ সকালে কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকেরা। এ সময় তাদের মধ্যে উত্তেজনা দেখা দিলেও তারা সড়কে নামেননি। শান্তিপূর্ণ অবস্থান শেষে বেলা ১১টার দিকে তাঁরা সেখান থেকে চলে যান।

পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষায় জেলা, মহানগর ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন এসআরবি ও ১০ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে আছেন।

বিষয়:৩২টি কারখানা অনির্দিষ্টকাল পুলিশ সুপার আমজাদ হোসাইন পোশাক কারখানা বন্ধ শ্রমিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…