বিনোদন

দুর্গা পূজা উপলক্ষে শিবলী-নীপার ‘অভয়া মঙ্গলা মা আনন্দময়ী’

দুর্গা পূজা উপলক্ষে শিবলী-নীপার ‘অভয়া মঙ্গলা মা আনন্দময়ী’

দুর্গা পূজা উপলক্ষে আয়োজিত নৃত্যনাট্য দিয়ে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় নৃত্য-জুটি শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। নৃত্যাঞ্চল প্রযোজিত ‘অভয়া মঙ্গলা মা আনন্দময়ী’ নৃত্যনাট্যে অংশ নেবেন তারা।

জাতীয় জাদুঘরের প্রধান মিলনাতনে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি’ ৯ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যে সাড়ে ছটায় এই অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. গওহর রিজভী।

নৃত্যনাট্যটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন শামীম আরা নীপা। নৃত্যনাট্যে শিবলী মোহাম্মদসহ নৃত্যাঞ্চলের প্রায় ৬০ জন শিল্পী অংশ নিয়েছেন।

অনুষ্ঠানটি শুধুমাত্র আমন্ত্রিতদের জন্য।

এছাড়া আগামী ১৭ অক্টোবর, বুধবার রাত ৮টায় কলাবাগান মাঠ পূজাঁ কমিটির উদ্যোগে শেখ হাফিজুর রহমান রচিত নৃত্যনাট্য ‘রাই কৃষ্ণ পদাবলী’ মঞ্চস্থ হবে। এটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নৃত্য পরিচালক সুকল্যাণ ভট্টাচার্য।

রাই কৃষ্ণ পদাবলীতে নীপা-শিবলী

ওই নৃত্যনাট্যে অংশগ্রহণ করবেন শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদসহ নৃত্যাঞ্চলের প্রায় ৪০ জন নৃত্যশিল্পী। কলকাতার প্রখ্যাত অভিনয় শিল্পী ইন্দ্রানী হালদার অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন।

বিষয়:নৃত্যনাট্য শামীম আরা নীপা শিবলী মোহাম্মদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…