চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় আজও গল্প বলে চলেছেন রবীন্দ্রনাথ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ০৮, মে ২০২০
বিনোদন
A A

শুক্রবার। পঁচিশে বৈশাখ (৮ মে)। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী। বিশেষ এই দিনটিকে ঘিরে প্রতি বছরের মতো এবছরও নানান আয়োজনের পূর্বপ্রস্তুতি থাকলেও বর্তমান করোনা পরিস্থিতিতে সেটি সীমিত পরিসরে হচ্ছে। তাঁর লেখা গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটকসহ অমর সব সৃষ্টি দিয়ে বিশ্ব সাহিত্যের অঙ্গণে বাংলাকে অধিষ্ঠিত করে বাঙালি জাতিকে গর্বিত করেছেন তিনি। এমনকি তার লেখনিকে উপজীব্য করে তৈরী হয়েছে বেশ কিছু ছবি। তাঁর জন্মদিনে এক ঝলকে জেনে নিন সেইসব ছবির ঠিকানা:

চোখের বালি
রবীন্দ্রনাথের অন্যতম একটি উপন্যাস ‘চোখের বালি’। যার গল্প অবলম্বনে ঋতুপর্ণ ঘোষ সিনেমা নির্মাণ করেছিলেন। ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাইমা সেন, টোটা রায় চৌধুরী অভিনীত এই ছবি দর্শকদের মন ছুঁয়েছিল। ২০০৩ সালে মুক্তি পায় এই ছবিটি। বিনোদিনীর ভূমিকায় ঐশ্বরিয়া রাইয়ের অভিনয় প্রশংসিত হয়। এমনকি ২০০৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে সিনেমাটি।

ঘরে-বাইরে
সত্যজিৎ রায় পরিচালিত এই ছবিটি রবীন্দ্রনাথের ‘ঘরে-বাইরে’ উপন্যাস অবলম্বনে নির্মিত। একদিকে রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে মানসিক দ্বন্দ্ব, সম্পর্কের টানাপোড়েনের গল্প বলে এই সিনেমা। ভিক্টর ব্যানার্জী, স্বাতিলেখা সেনগুপ্ত ও সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত এই ছবিটি  ‘বেস্ট ফিচার বেঙ্গলি ফিল্ম’ হিসেবে ন্যাশানাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিল।

চার অধ্যায়
কুমার সাহানি পরিচালিত এই ছবিটি একটি রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে। প্রধান চরিত্র ইলা-র জীবনকে নিয়েই আবর্তিত হয়েছে গল্পের বিভিন্ন চরিত্র ও ঘটনা। অন্ধ জাতীয়তাবোধ, পুরুষের জীবনে নারীর স্থান ইত্যাদি বিষয় নিয়ে প্রশ্ন তোলে এই ছবি।

চতুরঙ্গ
রবীন্দ্রনাথের প্রায় সব উপন্যাসেই ছিল তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত। এর থেকে বাদ যায়নি চতুরঙ্গও। সামাজিক অবস্থা, সম্পর্কের পারস্পরিক দ্বন্দ্ব ইত্যাদি নিয়ে পর্দায় সফলভাবে ফুটে উঠেছিল চতুরঙ্গের গল্প।

চারুলতা
সত্যজিৎ রায় নিজে একবার বলেছিলেন, চারুলতা নাকি তাঁর সবচেয়ে প্রিয় ছবি। মাধবী, সৌমিত্র অভিনীত এই ছবিটি এক গৃহবধূর মানসিক উপলদ্ধি, স্বামীর সঙ্গে সম্পর্ক ও রাজনৈতিক ঘটনার সার্থক সমন্বয়ে এই ছবিটি সিনেপ্রেমীদের অত্যন্ত প্রিয়। এই ছবিটির গল্প রবীন্দ্রনাথের ‘নষ্ট নীড়’ উপন্যাস অবলম্বনে।

তাসের দেশ
‘তাসের দেশ’ রবীন্দ্রনাথের লেখা একটি নৃত্যনাট্য। অদ্ভুত এক নিয়মে দেশের নিয়ম ভাঙার ঘটনাই ছিল তাসের দেশের গল্প। রবীন্দ্রনাথের সেই গল্পের সঙ্গে বর্তমান সময়ের কল্পনা মিলিয়ে কলকাতার নির্মাতা কিউ (কৌশিক মুখার্জী) নির্মাণ করেছিলেন ‘তাসের দেশ’ ছবিটি। ২০১৩ সালে মুক্তি পায় ‘তাসের দেশ’।

এছাড়াও ‘নৌকাডুবি’ বা আরও অন্যান্য উপন্যাসের গল্প বারবারই আকর্ষণ করেছে পরিচালকদের। তাই রুপালি পর্দায় আজও গল্প বলে যান রবীন্দ্রনাথ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘরে বাইরেচতুরঙ্গচার অধ্যায়চারুলতাচোখের বালিতাসের দেশরবীন্দ্রনাথ ঠাকুরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, ব্যবস্থা নিচ্ছে চীন-জাপান

জুলাই ১১, ২০২৬

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT