চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে তুষারপাতের কারণে ভূমিধসে বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
আফগানিস্তানে তুষারপাতের কারণে ভূমিধসে সড়ক ও ট্রাক ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের একটি গ্রামে ভারী তুষারপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আটজন আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়াও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, আবহাওয়ার কারণে উদ্ধারকাজেও ব্যাঘাত ঘটছে।

কর্মকর্তারা বলছেন, ঘটনাস্থলে হেলিকপ্টার অবতরণ করতে পারছে না। এছাড়াও তুষারপাতের কারণে সড়ক বন্ধ হয়ে আছে। এর মধ্যেও যারা পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশের গ্রামটিতে পৌঁছাতে পেরেছে তারা ধ্বংসস্তূপ খনন করতে বেলচা এবং কুড়াল ব্যবহার করতে বাধ্য হচ্ছে।

Banglabid

তথ্য ও সংস্কৃতির প্রাদেশিক প্রধান জামিউল্লাহ হাশিমি বলেন, রাতভর নুরিস্তানের তাতিন উপত্যকার নাক্রে গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে তুষারধস। এতে প্রায় ২০টি বাড়ি ধ্বংস বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নুরিস্তান প্রদেশের প্রধান গণপূর্ত কর্মকর্তা মৌলভি মোহাম্মদ নবী আদেল বলেন, মেঘ ও বৃষ্টির কারণে উদ্ধারকারী হেলিকপ্টার নুরিস্তানে অবতরণ করতে পারছে না। তুষারপাতে প্রদেশটির প্রধান সড়কগুলোর একটি সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গেছে। এতে কঠিন হয়ে পড়েছে উদ্ধার অভিযান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানআফগানিস্তানে ভূমিধসভূমিধসে ২৫ জনের মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT