চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে ২২ রাবার শ্রমিককে অপহরণ

হাসান ইসমাইল হাসান ইসমাইল
৫:৪৩ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৫
অপরাধ
A A
বান্দরবানে লামা থানার সাইনবোর্ড, পাহাড়ি পরিবেশের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের লামায় ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। তবে কে বা কারা এই কাজে জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুং ঝিরি পাড়া থেকে তাদের অপহরণ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে লামা উপজেলার ফাঁসিয়া খালি ইউনিয়নের মুরুং ঝিরি পাড়া থেকে ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

ধারণা করা হচ্ছে, উপজাতীয় সশস্ত্র গোষ্ঠী তাদেরকে অপহরণ করে নিয়ে গেছে। এদিকে খবর পাওয়ার সাথে সাথে পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে। এ বিষয়ে লিখিত কোন অভিযোগ আসেনি। তবে খবর পাওয়ার সাথে সাথে পুলিশ-বিজিবি-সেনা সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরই ইউনিয়নের লিংপুং এলাকা থেকে ৭ শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেয়া হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বান্দরবানরাবারশ্রমিক অপহরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা, ধাক্কাধাক্কি

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ৬, ২০২৬

বিনা টিকিটে বড়পর্দায় রইদ-মাস্তুলসহ ৬ সিনেমা দেখার সুযোগ!

আগস্ট ৬, ২০২৬

নতুন কুঁড়ির আদলে প্যারা স্পোর্টসের আয়োজন করতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬
ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT