চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে ২২ অবৈধ অভিবাসী আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৪
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
অভিবাসী আটক অভিযান, পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপে অবৈধ বিদেশিদের গ্রেপ্তার ও তাদের অবৈধ ব্যবসা বন্ধ করতে তিন মাস যাবৎ মালদ্বীপ ইমিগ্রেশন ব্যাপক অভিযান পরিচালনা করছে। ধারাবাহিক এই অভিযানে আটক হয়েছে আরও ২২ অবৈধ অভিবাসী।

দেশটির ইমিগ্রেশন এক্স-এর একটি পোস্টে জানানো হয়, ইমিগ্রেশন ওয়াচ মালদ্বীপের রাজধানী শহরে অবৈধ অভিবাসীদের বসবাস সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য পাওয়ার পর গতকাল শনিবার ১৭ আগস্ট সকালে অভিযান পরিচালনা করে। অভিযানে ওয়ার্ক পারমিট না থাকা ১৪ বিদেশিকে আটক করা হয়।

এছাড়াও রাজধানী মাফানু এলাকায় আবাসন ব্লকের হোটেলে অভিবাসীদের বসবাস এমন তথ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেই আবাসন ব্লকে অভিযান চালিয়ে ৮ বিদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।

Banglabid

অবৈধ শ্রমিকদের গ্রেপ্তারে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানের অংশ হিসেবে এ পর্যন্ত দুই হাজারের বেশি বিদেশিকে মালদ্বীপ থেকে বিতাড়িত করা হয়। বিপুল সংখ্যক অভিবাসী এখনও অভিবাসন হেফাজতে রয়েছে। অবৈধভাবে কর্মরত অবস্থায় আটক হওয়া সব বিদেশিকে ফেরত পাঠানোর কাজ করছে ইমিগ্রেশন।

অবৈধ এসব অভিবাসীদের এখন আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না বলে আগেই জানিয়েছে ইমিগ্রেশন।

মালদ্বীপে অবৈধ অভিবাসীদের সম্পর্কে অভিযোগ/ রিপোর্ট করতে ‘ইমিগ্রেশন ওয়াচ’ নামে একটি পোর্টালও চালু করেছে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ। পোর্টালটিতে নাম গোপন করে অভিবাসনের সাথে অবৈধ অভিবাসীদের সম্পর্কে তথ্য শেয়ার করার জন্য বলা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীঅভিবাসী আটকমালদ্বীপমালদ্বীপে অভিবাসী আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT