বাংলাদেশ

একুশে পদক ২০২৪ পাচ্ছেন যারা

একুশে পদক ২০২৪ পদক, বাংলাদেশের সর্বোচ্চ সম্মান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের একুশে পদক ২০২৪ এর পদক, যা দেশের সর্বোচ্চ সম্মান হিসেবে প্রদান করা হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ‘একুশে পদক-২০২৪’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহসহ ২১ জন পাচ্ছেন এবারের একুশে পদক।

এরমধ্যে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য (মরণোত্তর) একুশে পদক পেয়েছেন ২ জন। তারা হলেন- মৌ. আশরাফুদ্দীন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া।

শিল্পকলার বিভিন্ন শ্রেণিতে ১১ জন পেয়েছেন এই পদক। সংগীতে পেয়েছেন জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব। অভিনয়ে ডলি জহর ও এমএ আলমগীর, আবৃত্তিতে শিমুল মুস্তাফা (খান মো. মুস্তাফা ওয়ালীদ) ও রূপা চক্রবর্তী, নৃত্যকলায় শিবলী মোহাম্মদ এবং চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী, সমাজসেবায় মো. জিয়াউল হক ও আলহাজ রফিক আহামদ পদক পাচ্ছেন।

ভাষা ও সাহিত্যে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ (মরণোত্তর) ছাড়াও এবার একুশে পদক পাচ্ছেন মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন ও মিনার মনসুর। এছাড়া শিক্ষায় প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু রয়েছেন এ তালিকায়।

 

বাংলাদেশের একুশে পদক ২০২৪ প্রাপ্তদের তালিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:একুশে পদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…